নাসিম প্লাস্টিকের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটন ও ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজে ব্যবহৃত আনস্যাচুরেটেড পলিস্টার রেসিন (ইউপিআর) বিষয়ে এক সম্মেলন রাজধানীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নাসিম গ্রুপের প্রতিষ্ঠান নাসিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক খু চুং থিও এবং সিঙ্গাপুর হাইপলিমার কেমিক্যাল প্রোডাক্টের (এসএইচসিপি) এশিয়া জোনের ব্যবস্থাপক অং হেঙ্গ ইয়ং বাংলাদেশে বাটন ইন্ডাস্ট্রিজে ব্যবহৃত ইউপিআরের গুণগত মান, কার্যকারিতা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহিদ আলী খান, নাসিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ আলী খান, আকু বোট বিল্ডারের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জন প্রমুখ। বিজ্ঞপ্তি।