নাসির উদ্দিন সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচনে আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার ২০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।তিন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহেদ আজগর চৌধুরী, শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও মোজাম্মেল হক। সহ-সম্পাদক পদে শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক পদে আমিনুল ইসলাম ও শাহজাদা আলম, কোষাধ্যক্ষ পদে শাহাবুদ্দিন জাহাঙ্গীর নির্বাচিত হন। ১২ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন: আল্লামা ইকবাল, মফিজুর রহমান, জহির আহমদ চৌধুরী, মো. ইউসুফ, আবদুল হান্নান আকবর, শেখ আবুল বশর, জাহেদুল ইসলাম, জি এম হাসান, জসিম উদ্দিন আহমদ, মশিউর রহমান চৌধুরী, জাবেদুল আলম মাসুদ ও ইলিয়াস মিয়া।