প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় হত্যাযজ্ঞ মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকরতা ১০ দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন জামিন স্থগিতের জন্য সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে সরকারপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এ মামলায় রাষ্ট্রপক্ষের নিযুক্ত বিশেষ কৌঁসুলি আনিসুল হক শুনানি করেন।