নাসির গ্রুপের আরও চারজনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলার তদন্তে নাসির গ্রুপের এজিএমসহ আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। চারজনই দুদকের করা মানি লন্ডারিং মামলায় এজাহারভুক্ত আসামি। তাঁরা হলেন নাসির গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, হিসাবরক্ষক মো. শামীম, এ জে মানি এক্সচেঞ্জের মালিক সাইফুল বিশ্বাস, কর্মচারী মো. এমদাদুল।
এর আগের দিন রোববার প্রতিষ্ঠানটির তিন মহাব্যবস্থাপককে (জিএম) জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
দুদক সূত্র জানায়, প্রায় ৫৮ কোটি টাকা পাচারের অভিযোগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নাসির গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।