নাসিরনগরে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বাজারে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলো: ফারুক মিয়া, এমাদ মিয়া ও আফজাল মিয়া। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর বাজারে গতকাল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যায়। জেলা সদর থেকে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।