নাসিরনগরে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক বাড়িতে আগুন লেগে দুখু দেব (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই স্কুলছাত্র মারা যায়।
উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের চটিপাড়ার নিরধন দেবের বাড়িতে আগুন লেগে দুটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নিরোধ দেবের ছেলে দুখু দেব ও তার চাচা নিরধন দেব (৭০) অগ্নিদগ্ধ হন।