নাসিরনগরে কৃষক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুফাতো ভাইয়ের লাঠির আঘাতে জানু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলা সদরের কলিগন্ডা গ্রামে ডোবা থেকে মাছ ধরাকে কেন্দ্র করে জানু মিয়ার সঙ্গে প্রতিবেশী ফুফাতো ভাই আলমাছ মিয়ার (৫০) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমাছ মিয়ার ছোট ভাই আবু ইছা মিয়া (৪৫) লাঠি দিয়ে জানু মিয়ার মাথায় আঘাত করেন। এতে জানু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।