নাসিরনগরে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুকর্ণ গ্রামে শ্বশুরবাড়ি থেকে গত শুক্রবার রাতে জাসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ জাসমিনের স্বামী আবদাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে জাসমিনের বাবা আলী আজগর বাদী হয়ে আবদাল মিয়া, মেয়ের শাশুড়ি মোমিনুল খাতুন ও মামাশ্বশুর মস্তুবা আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।