নাসিরনগরে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) আসনের সাংসদ মো. ছায়েদুল হককে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।
স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ, অমর ভট্টাচার্য। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (জেলা কমিটি কর্তৃক বহিষ্কৃত) রাফিউদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার প্রমুখ।