নাসিরপুরে জঙ্গি আস্তানার আশপাশ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানার আশপাশ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর বড়হাট এলাকার জঙ্গি আস্তানার ৩০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ রেখে আশপাশের এলাকা থেকে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মো. মাহবুবুর রহমান এ কথা জানান। শনিবার বেলা দুইটা থেকে নাসিরপুরের ১৪৪ ধারা প্রত্যাহার ও বড়হাট এলাকার জঙ্গি আস্তানার ৩০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ রেখে আশপাশের এলাকা থেকে তা প্রত্যাহার করা হয়।

জঙ্গি আস্তানার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত বুধবার নাসিরপুর ও বড়হাটে ওই আস্তানা দুটির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে আস্তানা দুটিতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।