নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হওয়া লোকজনের মধ্যে সাদ্দাম হোসেন (১৮), সোহেল মিয়া (২৫), মঞ্জু মিয়া (৩০), শরীফ মিয়া (২৮), নুরুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (২২) ও এনায়েত মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বার গোষ্ঠীর দুই পক্ষ একিন আলী ও আক্কাস আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি টাকার দেনা-পাওনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকে। এসব নিয়ে সালিস বৈঠক হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।
বিষয়টি নিয়ে গতকাল সকালে ইছাপুরা গ্রামে উভয় পক্ষের লোকজন আবার আলোচনায় বসেন। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে ২০ জন আহত হন।