নাসিরনগরে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পেটে রড ঢুকে মো. মাঈনউদ্দিন (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চিতনা গ্রামে এই ঘটনা ঘটে।

মাঈনউদ্দিন চিতনা গ্রামের শরিফ মিয়ার ছেলে। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে মাঈনউদ্দিন বাড়ির পাশের একটি নির্মাণাধীন সেতুসংলগ্ন সড়কে লোহার তৈরি একটি রিং নিয়ে খেলছিল। একপর্যায়ে সে সেতুর পিলারের জন্য খোঁড়া গর্তে পড়ে যায়। এ সময় গর্তে থাকা একটি রড তার পেটের ভেতরে ঢুকে যায়। পরে স্থানীয় লোকজন তাকে সেখান উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।