নাসিরনগরে ভাতিজার হাতে চাচা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মতিলাল দাস (৬৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন।সদরের পশ্চিমপাড়ার মৃত পরমানন্দ দাসের ছেলে লঘুলাল দাস (৪৫) লাঠি দিয়ে চাচা মতিলাল দাসের মাথায় আঘাত করেন। এতে মতিলাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘাতক লঘুলাল দাসকে গ্রেপ্তার করেছে।