নাসিরনগরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনির হোসেন (২০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে মনিরের মা হাসেনা বানু বিকেলে চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রামের মিলন মিয়া (২৫) ও আপন মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে।থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রঞ্জিত রায় বলেন, মনির সোমবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিকল্পিতভাবে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।