নাসিরনগরে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বেমালিয়া নদীর পাড় থেকে গতকাল শুক্রবার নবীর হোসেন (২৫) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।তাঁর পরিবারের লোকজনের দাবি প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের আলী হোসেনের পুত্র নবীর হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হন। রাতে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।শুক্রবার ভোরে চাতলপাড় গোজিয়াখাইল গ্রামের পাশে বেমালিয়া নদীর পাড়ে লাশটি দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। এ ঘটনায় তাঁর পিতা আলী হোসেন বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নবীর হোসেনকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।’