নাসিরনগরে সংঘর্ষে আহত ৩৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শিশু ও নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। বিরোধপূর্ণ জমির দখল নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পূর্ববাগ ইউনিয়নের পূর্ববাগ গ্রামের মো. চমক মিয়া ও মো. লেচু মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার পূর্ববাগ গ্রামের চমক মিয়া ও লেচু মিয়ার মধ্যে একটি জমির মালিকানা নিয়ে বিরোধ চলচিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।