নাসিরনগরে হামলা: গ্রেপ্তার আহাদের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদের মুক্তি দাবিতে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি: শরিফুল হাসান
নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদের মুক্তি দাবিতে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি: শরিফুল হাসান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদের মুক্তি দাবি করেছে নাসিরনগর ঐক্য পরিষদ।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। এতে আবদুল আহাদের স্ত্রী রাবেয়া সুলতানা বলেন, রসরাজ ছবি দেয়নি ফেসবুকে। তাহলে যারা দিয়েছিল, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। সেটি না করে তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসিরনগর গৌর মন্দিরের সভাপতি সুধীর চন্দ্র বর্ধন, নাসিরনগর যুবলীগের সভাপতি জহর লাল, ঢাকার নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সেলিম আহমেদ খান প্রমুখ।