নাসিরনগরে হামলার নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুসম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার পৃথক বিবৃতিতে এসব দল ও সংগঠন প্রতিক্রিয়া জানায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই তাণ্ডবকে ন্যক্কারজনক ও নজিরবিহীন আখ্যা দেন। তিনি বলেন, এটি মহলবিশেষের ষড়যন্ত্র।
বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নিন্দা জানিয়ে বলেন, ঘটনার পরম্পরায় বোঝা যায়, স্থানীয় পুলিশ প্রশাসন পক্ষান্তরে হামলাকারীদের সহায়কের ভূমিকা পালন করেছে।