নাসিরনগরের সেই বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন গত শনিবার বিদ্যালয় পরিদর্শনে এসে কমিটি বিলুপ্ত করার এ সিদ্ধান্ত নেন।নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুল ইসলাম মজুমদার বলেন, ‘পত্রিকায় ফলাফল বিপর্যয়ের প্রতিবেদন পড়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাদের নিয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন এবং পরিচালনা কমিটি বিলুপ্ত করার এ সিদ্ধান্ত দেন।’ নাসিরনগরের এ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নয়জন শিক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করেনি। গত শনিবার ‘যে কারণে বিদ্যালয়ের কেউ পাস করেনি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।