নাসিরুদ্দিন নাদিমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চনাটক সংগঠন বটতলার প্রতিষ্ঠতা সদস্য নাসিরুদ্দিন নাদিমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে সংগঠনটি। গত বৃহস্পতিবার শোবার ঘর থেকে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গতকাল সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিরুদ্দিন নাদিমের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বটতলা পরিবার শোকাহত। তিনি বটতলার মঞ্চ ও পথনাট্য প্রযোজনার নিয়মিত অভিনেতা ছিলেন। ২০০৮ সালে বটতলা প্রতিষ্ঠার আগে তিনি সুবচন নাট্য সংসদে যুক্ত ছিলেন।
আগামীকাল সোমবার লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ স্কুলে বটতলার মহড়াকক্ষে মাগরিবের নামাজের পরে নাসিরুদ্দিন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।