নাসের রহমানের নির্দেশে কর্মিসভায় হামলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, দলের জেলা সভাপতি এম নাসের রহমানের নির্দেশে কর্মিসভায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলন তাঁরা এই অভিযোগ করেন। এ সময় তাঁরা নাসের রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।তবে অভিযোগ অস্বীকার করে নাসের রহমান প্রথম আলোকে বলেন, হাস্যকর কথা বলে লাভ নেই। কে কাকে হামলা করেছে, সবাই দেখেছে। খালেদা রব্বানী কিছু বহিরাগত নিয়ে কেন্দ্র দখলের পাঁয়তারা করেছিলেন। তাঁর অশুভ চেষ্টা প্রতিহত করা হয়েছে।দলের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় নেতাদের অনুরোধে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গত সোমবার কর্মিসভায় যান। এ সময় নাসের রহমানের নির্দেশে তাঁর ভাড়াটিয়া বাহিনী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপস্থিতিতে তিনি ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় তাঁর পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি ৫৬টি কমিটি করে। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজাহানের নেতৃত্বে একটি কমিটিকে মৌলভীবাজার সফরের দায়িত্ব দেওয়া হয়। খালেদা রব্বানীর পক্ষে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নাসের রহমান সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো আলোচনা না করে তারিখ ও স্থান নির্ধারণ করে নিজ নামে দাওয়াতপত্র বিতরণ করেন। এতে আরও অভিযোগ করা হয়, নাসের রহমান দলীয় গঠনতন্ত্রের তোয়াক্কা না করে কেন্দ্রীয় ও জেলার কোনো নেতার সঙ্গে আলোচনা-পরামর্শ না করে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভাঙেন-গড়েন। ইতিমধ্যে রাজনগর, মৌলভীবাজার সদর, জুড়ী ও শ্রীমঙ্গলে এ রকম কমিটি তিনি ভেঙে দিয়েছেন এবং নতুন করেছেন।