প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বসবাসরত রংপুর বিভাগের বিভিন্ন পেশার মানুষের সংগঠন ‘রংপুর বিভাগ সমিতি’র সাধারণ সভা ও নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত নির্বাচনে বিভাগের আটটি জেলার তিন শতাধিক পেশাজীবী ভোট দেন। এতে আবদুল্লাহ আল নাসের সভাপতি, মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ও এনামুল কবীর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দুই বছরের জন্য ৩৭ সদস্যের এই কমিটি নির্বাচন করা হয়। সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা করেন মমতাজউদ্দিন। বিজ্ঞপ্তি।