নাস্তিক ব্লগারদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত সব নাস্তিক ব্লগারের শাস্তি দাবি করেছেন সুন্নি সংগঠন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতারা। তাঁরা অবিলম্বে চিহ্নিত সব ব্লগারকে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার দাবি জানান।গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার।এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য স উ ম আবদুস সামাদ, এম এ মতিন, এম এ মান্নান, মুফতি সৈয়দ অছিয়র রহমান, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ প্রমুখ। সরকারের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি নবী অবমাননাকারী কিছু ব্লগার শনাক্ত করলেও মাত্র চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে নীরব হয়ে গেছে বলে মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে ১২ দফা দাবি আদায়ে আগামী ২৫ মে ঢাকায় সুন্নী মহাসমাবেশ সফল করতে সবার সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া সাভারের দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ দেশের সব মসজিদে জুমার নামাজের পরে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের জন্য ইমাম-খতিবদের অনুরোধ জানানো হয়।