প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাস্তিকদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও শাপলা চত্বরের মতো বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী৷ তিনি বলেন, কাউকে গদিতে বসানো কিংবা নামানোর জন্য হেফাজতের জন্ম হয়নি৷
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার উডবার্ন গণগ্রন্থাগার মিলনায়তনে হেফাজতের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুনায়েদ বাবুনগরী৷
সমাবেশে বাবুনগরী আরও বলেন, ‘দেশে ইসলামের শত্রুদের ঠাঁই হবে না৷ আমরা সংখ্যালঘুদের ওপর কোনো জুলুম-নির্যাতন করি না৷ কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে যদি কোনো নাস্তিক-মুরতাদের গা জ্বালা করে, তবে সে জন্য হেফাজত দায়ী নয়৷’