নাস্তিকেরা গণমাধ্যম প্রশাসন দখল করে ফেলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর ফজলুল করীম বলেছেন, বাংলাদেশ নব্য নাস্তিকদের দেশে পরিণত হয়েছে। তারা ইসলামের বিরুদ্ধে হুমকি দিচ্ছে। নাস্তিকেরা গণমাধ্যম, প্রশাসন দখল করে ফেলেছে। তারা ইসলাম ও মসজিদ বন্ধ করার চক্রান্ত করছে।গতকাল শনিবার সকালে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে চরমোনাইয়ের পীর এসব কথা বলেন। চরমোনাইয়ের পীর বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নাস্তিকদের সঙ্গে আস্তিকদের লড়াই শুরু হয়েছে। নাস্তিকেরা সবকিছু দখল করে ফেলেছে।ফজলুল করীম আরও বলেন, ‘আমরা জামায়াতের ছত্রচ্ছায়ায় আন্দোলন করি না। জামায়াতের সঙ্গে আঁতাত করেছে আওয়ামী লীগ। নাস্তিকের সঙ্গে যারা আন্দোলন করবে, তারাও নাস্তিক। যুদ্ধাপরাধীদের বিচার করলে তৌহিদি জনতা বিপক্ষে যাবে না। কিন্তু বিচারের নামে ইসলাম ধ্বংসের চেষ্টা করবেন, এক বিন্দু রক্ত থাকতেও তা করতে দেওয়া হবে না।’ একই সঙ্গে তিনি আজ রোববার বরিশালে হরতাল হবে না বলেও ঘোষণা দেন।নগরের মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ওবায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ইমাম সমিতির সভাপতি কাজী আবদুল মান্নান, আবদুল হালিম, মুফতি রফিকুল ইসলাম প্রমুখ।