নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। নির্বাচন কমিশন স্বতন্ত্র এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিতুল গনির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখায় তাঁর জয় এখন নিশ্চিত।ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমদ খান গতকাল জানান, আইন অনুযায়ী একমাত্র প্রার্থী হওয়ায় ২৭ ফেব্রুয়ারি নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।