নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। নির্বাচন কমিশন (ইসি) স্বতন্ত্র এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিতুল গনির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখায় তাঁর জয় এখন নিশ্চিত।ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমদ খান গতকাল জানান, নির্বাচনী আইন অনুযায়ী একমাত্র প্রার্থী হওয়ায় ২৭ ফেব্রুয়ারি নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুর রাজ্জাকের ছেলে নাহিমকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আইন অনুযায়ী, বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ১৯ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নত্র বাতিল করেন।