নাহিম রাজ্জাক শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নাহিম রাজ্জাক গতকাল বুধবার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। তিনি ওই আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ প্রয়াত আবদুর রাজ্জাকের ছেলে।জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে নাহিম রাজ্জাককে শপথবাক্য পাঠ করান স্পিকার আবদুল হামিদ। পরে তিনি সংসদে যোগ দেন। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ নবনির্বাচিত সাংসদকে আসনে বসিয়ে দেন। স্পিকার অধিবেশনকক্ষে তাঁকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।এ সময় নাহিম রাজ্জাক এক মিনিট বক্তব্য দেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসন শূন্য হয়েছিল।