নায়িকা বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটি মেস। তাতে নানা পেশার কিছু মানুষের বসবাস। হই-হুল্লোড় করে ভালোই চলছিল তাদের। হঠাৎ একদিন সেখানে উপস্থিত একজন অতিথি। অতিথির চঞ্চলতা আর সারল্যে এক দিনেই সবার ‘নায়িকা’ হয়ে উঠলেন তিনি। দিন শেষে মেসে হাজির পাগলাগারদের লোকজন। সবাইকে কাঁদিয়ে পাগলাগারদ থেকে পালিয়ে আসা সেই নায়িকাকে নিয়ে গেলেন তাঁরা। এমন কাহিনি নিয়ে রচিত নাটক নায়িকা বিদায়। গত বৃহস্পতিবার রাত নয়টায় রাজশাহী কলেজের মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকটির রচনা করেছেন বসন্ত ভট্টাচার্য। নির্দেশনায় ছিলেন রাজশাহী থিয়েটারের নিতাই কুমার সরকার। সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়। এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান উপস্থিত ছিলেন।