প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ পালন করেছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিক্ষকদের দায়িত্ব, অবস্থান ও সমাজের প্রতি ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। গত বুধবার নায়েমের শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী শিক্ষকেরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। ঢাকা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল প্রদক্ষিণ করেন তাঁরা। নায়েম চত্বরের বাদামতলায় অনুষ্ঠিত পথসভায় নায়েমের মহাপরিচালক মো. হামিদুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন একাডেমির পরিচালক আ ফ ম শফিকুর রহমান, প্রশিক্ষণ বিশেষজ্ঞ সেলিনা রওশন ও মাহফুজা শাহনাজ এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক শাহিদা আফরোজ।
বিজ্ঞপ্তি