নি খোঁ জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রশিদ বিশ্বাস
ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুরের মৃত লালচান বিশ্বাসের ছেলে মো. রশিদ বিশ্বাস (৩৬) গত বছর ২৭ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন তিনি রাজবাড়ি রাস্তার মোড়ে খুলনা কাউন্টার নামে একটি অস্থায়ী কাউন্টারে দায়িত্ব পালন শেষে ভোর পাঁচটার দিকে বাড়ির দিকে রওনা দেন। তার পর থেকে এ পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। এই দীর্ঘ সময়ে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। তিনি হারিয়ে যাওয়ার ১৫ দিন পর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল ফুল প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। তাঁর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। মুখমণ্ডল গোলাকার। আত্মীয়স্বজনের পক্ষ থেকে তাঁকে খোঁজাখুঁজি অব্যাহত আছে। কেউ তাঁর খোঁজ পেলে ফরিদপুরের কোতোয়ালি থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।