নি খোঁ জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিব খন্দকার
মো. হাবিব খন্দকার নামে আনুমানিক ১৬ বছরের একটি ছেলে গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ি থেকে চা খাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, চুল কালো, ছোট ও কপালের ডান পাশে কাটা দাগ আছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো কোট ও ঘি রঙের ফুল প্যান্ট। এ ব্যাপারে সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো সহূদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের মো. পিংজুস খন্দকারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বাসস।