নিউ ওয়েস্টার্ন মেরিনের দুটি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সহযোগী প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স লিমিটেডের দুটি জাহাজের নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজগুলোর কিল-লেয়িং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নাজিমুদ্দিন আহমেদ। জানা গেছে, দুটি জাহাজ নির্মাণে খরচ হবে ৫৩ কোটি টাকা। এতে অর্থায়ন করবে যৌথভাবে আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেড। এগুলোর একটি হচ্ছে ৬০ বিপি টন টাগবোট, অপরটি এক হাজার মেট্রিক টন পানি সরবরাহকারী জাহাজ। দুটি জাহাজের কিল-লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে শিপইয়ার্ড শততম জাহাজের কিল-লেয়িং অনুষ্ঠান সম্পন্ন করেছে। টাগবোটটির ইঞ্জিন পাওয়ার হবে ৪৫০০বিএইচপি এবং ৬০ টন বিপি। এটি দেশে নির্মিত সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন জাহাজ। এর আগে দেশে সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন টাগবোটটি ছিল ৩২০০বিএইচপি পাওয়ার ইঞ্জিনবিশিষ্ট এবং ৩৮ টনের। এ ধরনের জাহাজ আগে আমদানি করা হতো। অপর দিকে, পানি সরবরাহকারী জাহাজটি হবে চট্টগ্রাম বন্দরে থাকা এ ধরনের জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় জাহাজ। এটি বহির্নোঙরে থাকা মালবাহী জাহাজে এক হাজর মেট্রিক টন বিশুদ্ধ পানি সরবরাহ করবে।