নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শৈলেন ভারতে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা প্রদীপ সরকার ওরফে শৈলেনকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার পুলিশ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুড়িয়াল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শৈলেন ওই এলাকায় আত্মগোপনে ছিলেন।শৈলেনের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তাঁর বাবার নাম প্রেমচাঁদ মণ্ডল। ভারতের বাগদা থানার এসডিও সৌমেন্দ্র নাথের সঙ্গে গতকাল রাত ১০টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, কুড়িয়াল গ্রাম থেকে বাগদা থানার পুলিশ গতকাল সন্ধ্যায় শৈলেনকে গ্রেপ্তার করে।