নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডারদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডারদের হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত মনির হোসেন ও তাঁর বাহিনীকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ‘নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস শেয়ারহোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি’ এ মানববন্ধন করে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীর যোগসাজশে িনট কনসার্নের মালিক জয়নাল আবেদিন মোল্লা বিটিএমসির নিয়ন্ত্রণাধীন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল দখলের চেষ্টা করছেন। সরকার কটন মিলটি পরিচালনার জন্য ৫০১ জন শ্রমিককে নামমাত্র শেয়ার দিয়ে দায়িত্ব দিয়েছে। কিন্তু জয়নাল আবেদিন প্রতারণার আশ্রয় নিয়ে এসব শেয়ারহোল্ডারের মধ্য থেকে কয়েকজনের মালিকানা কিনে নেন। বািক যাঁরা তাঁর কাছে নতি স্বীকার করে নেননি সেসব শেয়ারহোল্ডারের ওপর তিনি নিজ ভাই সন্ত্রাসী মনির ও তাঁর বাহিনী দিয়ে নির্যাতন চালিয়ে আসছেন। ২১ অক্টোবর রাতেও মনিরের নেতৃত্বে সন্ত্রাসীরা শেয়ারহোল্ডারদের বসতবাড়িতে তালা লাগিয়ে আগুন দেয়। থানায় অভিযোগ দেওয়ায় সন্ত্রাসীরা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেনকে মারধর করে। তবে জয়নাল আবেিদন ও তাঁর ভাই মনির বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।