নিউ হ্যাম্পশায়ারের প্রতিনিধি পরিষদে বাংলাদেশি আবুল খান
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে আবুল খান নামে এক বাংলাদেশি শপথ নিয়েছেন। তিনি সেখানকার একজন সাবেক শরণার্থী।আবুল খান ৫ ডিসেম্বর শপথ নেন। তিনিই প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান, যিনি এই অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন।নিউ হ্যাম্পশায়ারের সিব্রুক শহরের বোর্ড সিলেক্টম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন ব্যবসায়ী আবুল খান। গত ৬ নভেম্বর অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনে তিনি পান দুই হাজার ৬৪৪ ভোট। প্যাকেটজাত খাবারের দোকান রিচডালিসের স্বত্বাধিকারী এই ব্যবসায়ী ইগল ট্রিবিউন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মানুষের সাহায্যের জন্য যা দরকার, আমি সব সময় তা-ই করার চেষ্টা করি।’ তিনি বলেন, ‘আমি সিব্রুকের ভোটারদের নিয়ে বেশি কিছু বলব না। তাঁরা দারুণ। আমি তাঁদের নিয়ে ভীষণ গর্বিত।’নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের পর বাংলাদেশে এসেছিলেন ৫২ বছর বয়সী আবুল খান। শপথ অনুষ্ঠানের জন্য তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ১৯৮৮ সালে বাংলাদেশ ছাড়েন ব্যবসায়ী আবুল খান। ইন্ডিয়াওয়েস্ট ডট কম।