নিউইয়র্কে গাড়িচাপায় প্রবাসী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়িচাপায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। তাঁর নাম নিশাত হোসেন (৫৮)। গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ঘরে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিশাত তখন নিউইয়র্কের ফরেস্ট হিলের ৭১ স্ট্রিট কুইন্স ব্লুবার্ডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি নিশাতকে চাপা দিয়ে চলে যায়। তাঁকে উদ্ধার করে পাশের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিশাতের বাড়ি চাঁদপুরে। ছেলেকে নিয়ে তিনি নিউইয়র্কে থাকতেন।