নিউইয়র্কে বাংলা উৎসব মে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৪তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা আগামী ২২, ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে। গত শনিবার জ্যাকসন হাইটসে মেলার প্রস্তুতি পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মুক্তধারা ফাউন্ডেশন এ উৎসবের উদ্যোক্তা।
আয়োজক সূত্র জানায়, গত ২৩ বছর যাবৎ এ উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রতিনিধিত্বশীল লেখক, কবি ও শিল্পীদের এই মিলন মেলাটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবছরের মতো আগামী বছরের মেলাতেও থাকবে বইমেলা, কাব্যপাঠ, আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।