নিউইয়র্কে বাংলা বইমেলার কার্যকরী পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া হায়দার
রোকেয়া হায়দার

বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দারকে চেয়ারম্যান করে এবং ডা. জিয়াউদ্দিন আহমেদ, নিনি ওয়াহেদ ও হাসান ফেরদৌসকে কো-চেয়ারম্যান করে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৫-২০১৬ সালের জন্য একটি কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। দুই বছর মেয়াদি এই কার্যকরী পরিষদের নেতৃত্বে এ বছর ও ২০১৬ সালের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা আয়োজিত হবে।
১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সদস্যসচিব হয়েছেন বিশ্বজিৎ সাহা। কোষাধ্যক্ষ হয়েছেন তানভীর রাব্বানী। বাকি সদস্যরা হলেন সউদ চৌধুরী, ফেরদৌস সাজেদীন, কৌশিক আহমেদ, ফাহিম রেজা নূর, সুভরি রায়, সাখাওয়াৎ আলী, আদনান সৈয়দ, ইউসুফ রেজা, হারুন আলী, মুরাদ আকাশ ও সেমন্তী ওয়াহেদ। এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন দিলারা হাশেম, জামাল উদ্দীন হোসেন ও ড. নূরন নবী।
এ বছর নিউইয়র্কের বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে, ২২ মে। বিজ্ঞপ্তি।