নিউইয়র্ক টাইমসের সাংবাদিককে খালেদার বাসায় ঢুকতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার দক্ষিণ এশিয়ার ব্যুরো-প্রধান অ্যালেন ব্যারিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ঢুকতে দেওয়া হয়নি। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি আজ বিরোধীদলীয় নেতার উপদেষ্টা রিয়াজ রহমানের সঙ্গে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেন।

তবে পুলিশি বাধার কারণে শেষ পর্যন্ত তাঁদের দুজনকেই ফিরে যেতে হয়।  

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্যরা ‘প্রথম আলো’কে জানান, রাত সোয়া আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় সাক্ষাত্ করতে যান অ্যালান ব্যারি ও রিয়াজ রহমান। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের বাসায় ঢুকতে দেননি।