প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল এম শামীম আহসান ও ডেপুটি কনসাল জেনারেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মালিকানাধীন অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি বাণিজ্যিক ভবনে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগে। ইউএনবি।