নিউইয়র্কে একুশের গ্রন্থমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১০ দিনের একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মেলার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। গত মঙ্গলবার লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাহীম রেজা নূর। এ সময় মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিত সাহা, বইমেলার আহ্বায়ক নাসিমুন নাহার, সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, লেখক গাজী কাশেম, সাংবাদিক আকবর হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাসান ফেরদৌস বলেন, ২২ বছর আগে মুক্তধারা যে চারাগাছটি নিউইয়র্কে রোপণ করেছে, এখন তা শুধু যুক্তরাষ্ট্রে নয়, বহির্বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানেই বিকশিত হয়েছে। ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক, মন্ট্রিল, হিউস্টন, ফিলাডেলফিয়া এবং সেন্ট লুইসে একুশের গ্রন্থমেলা হচ্ছে—এটা সত্যিই অকল্পনীয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। দেশ থেকে প্রকাশিত গ্রন্থ ছাড়াও মূলধারায় প্রকাশিত প্রবাসী লেখকদের উল্লেখযোগ্য গ্রন্থগুলো এই মেলায় স্থান পাচ্ছে। প্রতিদিনই মেলায় থাকছে আবৃত্তি, গ্রন্থ আলোচনা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।