নিউইয়র্কে গাড়িচাপায় বাংলাদেশি ক্যাব চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে গাড়িচাপায় মীর হোসেন (৩৫) নামের একজন বাংলাদেশি ক্যাবচালকের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত দুটোর দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ম্যানহাটনের থার্ড অ্যাভিনিউ এবং ২৬ স্ট্রিটের মোড়ে নিজের ক্যাব দাঁড় করিয়ে রেখে আরেকটি দাঁড় করানো গাড়িচালকের সঙ্গে কথা বলছিলেন মীর হোসেন। হঠাত্ পেছন থেকে দ্রুতবেগে আসা একটি প্রাইভেট গাড়ি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় দাঁড় করানো অপর গাড়ির চালকও আহত হন। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে আসা মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি নিউইয়র্কের এলমহার্স্টে বসবাস করতেন। লন্ডনে বসবাসরত তাঁর স্ত্রীর কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে আসার কথা ছিল।ক্যাব চালানোর পাশাপাশি মীর হোসেন ম্যানহাটন কমিউনিটি কলেজে লেখাপড়া করতেন। নিউইয়র্ক পুলিশ ঘটনার তদন্ত করছে।