নিউইয়র্কে গাড়িচাপায় বাংলাদেশি শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় বোন নওশিন জাহানের সঙ্গে নাহিয়ান। ছবি: প্রথম আলো
বড় বোন নওশিন জাহানের সঙ্গে নাহিয়ান। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়িচাপায় নুশাত নাহিয়ান (৮) নামের বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিউইয়র্কের নর্দার্ন ব্লুবার্ডে বড় বোন নওশিন জাহানের সঙ্গে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পণ্যবাহী একটি ট্রাক মোড় নেওয়ার সময় স্কুলগামী নাহিয়ানকে চাপা দেয়। তৃতীয় গ্রেডের শিক্ষার্থী নাহিয়ানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চালকের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
নিহত নাহিয়ান প্রবাসী মো. ওসমান মিয়ার একমাত্র ছেলে। মাত্র দুই মাস আগে ওসমান পরিবার অভিবাসী হয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যায়।