নিউইয়র্কে ট্রাকের চাপায় বাংলাদেশি শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাকের চাপায় নুশাত নাহিয়ান নামের আট বছরের এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। গত শুক্রবার সকালে নিউইয়র্কের নর্দার্ন ব্লু-বার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাহিয়ান তৃতীয় গ্রেডের শিক্ষার্থী। বড় বোনের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎ সকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নাহিয়ান প্রবাসী মো. ওসমান মিয়ার একমাত্র ছেলে। দুই মাস আগে ওসমান পরিবার অভিবাসী হয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসে।