নিউইয়র্কে দারিদ্র্যে বাংলাদেশের শিশুদের অবস্থান শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এশিয়ান প্যাসিফিক আমেরিকান (এপিএ) শিশুদের মধ্যে দারিদ্র্যের দিক দিয়ে বাংলাদেশের শিশুরা শীর্ষে অবস্থান করছে। গত মাসে কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিসের (সিএসিএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।‘উই আর নট ইভেন অ্যালাউড টু আস্ক ফর হেল্প: ডিবাঙ্কিং দ্য মিথ অব দ্য মাইনরিটি মডেল’ শীর্ষক সিএসিএফের ওই প্রতিবেদনে বলা হয়, এপিএ শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুদের দারিদ্র্যের হার ৪২ দশমিক ৪ শতাংশ। আর ফিলিপিনো শিশুদের মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে কম। এ হার মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। এর পরেই জাপানের স্থান। তাদের শিশুদের দারিদ্র্যের হার ৪ দশমিক ৫ শতাংশ। পাকিস্তানি শিশুদের দারিদ্র্যের হার ২৮ দশমিক ১ শতাংশ, চীনা শিশুদের দারিদ্র্যের হার ২৩ দশমিক ১ শতাংশ এবং ভারতীয় শিশুদের দারিদ্র্যের হার ২০ দশমিক ৯ শতাংশ। নিউ আমেরিকা মিডিয়া ডটকম।