নিউইয়র্কে প্রবাসীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনার ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নিউইয়র্কে গত শনিবার প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী নারী-পুরুষ সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রবাসীরা বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসরদের স্পর্ধা আর মেনে নেওয়া যায় না। দেশে জেগে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে প্রবাসীরা একাত্তরের মতো পাশে থাকবেন।সমাবেশ এবং মানববন্ধনে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান, সৈয়দ বসারত আলী, নুরুন্নবী, আবদুল মুকিত চৌধুরী, ফাহিম রেজানুর, শাহীন আজমল, তৈয়বুর রহমান, মিসবাহ আহমেদ, মোস্তফা ফিরোজ, নুরুল আলম, সিরাজ উদ্দিন, সোহাগ উদ্দিন, গোপাল সান্যাল প্রমুখ।