নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে কাল মজীনার মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা কাল শনিবার নিউইয়র্কে বাংলাদেশি-প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভায় বসছেন। কুইন্সের এলমাহার্স্ট টাউন হলে এ সভায় মার্কিন কংগ্রেসের প্রভাবশালী দুজন সদস্যও উপস্থিত থাকবেন।
ওই দুজন হলেন কংগ্রেসে বাংলাদেশ ককাসের অন্যতম প্রতিষ্ঠাতা জোসেফ ক্রাউলি ও নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গ্রেস ম্যাংগ।
কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য গ্রেস ম্যাংগের দপ্তর থেকে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এখন একটি চ্যালেঞ্জের সময় অতিক্রম করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কসহ অন্যান্য বিষয় নিয়ে এ সভায় আলোচনা করা হবে।
রাষ্ট্রদূত ড্যান মজীনা ও কংগ্রেস-সদস্যদের বক্তৃতা ছাড়াও এই সভায় প্রশ্নোত্তর পর্ব সবার জন্য উন্মুক্ত থাকবে। মজীনা এই সভা ছাড়াও পরদিন রোববার প্রবাসীদের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।