প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে বাংলাদেশের নয়া কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী বলেছেন, ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুরোপুরি চালু করতে হবে। অন্যথায় বাংলাদেশের অনেক লোকই বিদেশভ্রমণ করতে পারবে না। কারণ তখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্তমান পাসপোর্ট গ্রহণ করবে না। এ জন্য বাংলাদেশ কনস্যুলেটেও যত তাড়াতাড়ি সম্ভব মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হবে বলে জানান তিনি।