নিউইয়র্কে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাফিজ চৌধুরী নামের এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে একটি ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। নাফিজের (২৩) আত্মহননের সংবাদ ছড়িয়ে পড়লে নিউইয়র্ক প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নাফিজ চৌধুরী প্রবাসীদের পরিচিত মুখ গোলাম কিবরিয়া চৌধুরী মুমিনের ছেলে। তিনি স্টনিরুক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র ছিলেন। লং আইল্যান্ড এলাকার কোরাম শহরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন তিনি। ঘটনার সময় বাবা গোলাম কিবরিয়া চৌধুরী ঢাকায় ছিলেন। তাঁদের দেশের বাড়ি সিলেটের রনকেলী গ্রামে।